শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন




পাকিস্তান সফরে টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৭:৫৪ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh
file pic

পাকিস্তানের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় দল ঘোষণা করা হয়।

শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। তিনি সরাসরি যোগ দেবেন পাকিস্তানে। এ ছাড়া দীর্ঘ বিরতির পর সাদা পোশাকের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই জায়গা পেয়েছেন পাকিস্তান সফরের দলে।

এই সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল নাজমুল শান্তর দলের। তবে দেশের নিরাপত্তা শঙ্কার কারণে অনুশীলনে উপস্থিত হতে পারছেন না কোচিং স্টাফরা। এ কারণে ১২ আগস্ট পাকিস্তানে চলে যাচ্ছে বাংলাদেশ দল। ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে ১৮-২০ আগস্ট অনুশীলন করবেন।

এরই মধ্যে এই সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে আসতে পারছেন না।

বাংলাদেশ দল
নাজমুল হোসাইন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD