পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট শুরু হওয়া সিরিজের দলে আছেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইনজুরি ও ক্লান্তির কারণে টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তিনি আবার টেস্টে আগ্রহ প্রকাশ করেছেন এবং টেস্ট দলে ফিরেছেন।
বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত, মাহমুদুল জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ।