শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন




বিসিবি ছাড়লেন পাপন, নতুন সভাপতি ফারুক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ৫:২৪ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বোর্ড সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করেন তিনি। সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। একই দিনে নতুন সভাপতিও নির্বাচন করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ পেয়েছেন এই দায়িত্ব।

গত ৫ই আগস্ট হাসিনা পালানোর পর সরকার পতন হয়। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন পাপন। এর কিছুদিন পর বিসিবির এক পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছার কথা জানান তিনি।

এরপর আজ গঠনতন্ত্র অনুসারে সভা ঢাকেন পাপন। এরপর সেখানেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। ২০১২ সালে আ হ ম মোস্তফা কামাল পদত্যাগ করলে সরকার মনোনিত সভাপতি হিসেবে বিসিবিতে আসেন পাপন। পরের বছর নির্বাচনে জিতেই তিনি থেকে যান সভাপতি পদে।

এরপর গত ১২ বছর ধরে তিনিই ছিলেন বিসিবির একচ্ছত্র অধিপতি। এবার সেই যাত্রা শেষ হলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD