রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন




সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেয়ার নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৬ pm
Public Administration secretary District Commissioner convention meeting জেলা প্রশাসক ডিসি সম্মেলন Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন Bangladesh Government gov govt
file pic

সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে এমন নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র মো. মোখলেস উর রহমান বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে। এখন কী পদ্ধতিতে কিভাবে জমা দেবে সে বিষয়ে আমরা ফরম্যাট রেডি করে দেবো।

পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার কথা। তবে চাকরির সেই আচরণবিধি আদতে মানছেন না তেমন কেউ। সম্পদের হিসাব দিতে সরকারি চাকরিজীবীদের তেমন আগ্রহ নেই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম

চিকিৎসকদের ওপর হামলা মেনে নেয়ার মতো নয়, জড়িতদের আইনের আওতায় আনা হবে

সারাদেশে চিকিৎসকদের দেয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।

কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেয়ার মতো নয় জানিয়ে নুরজাহান বেগম বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

চিকিৎসকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, তোমরা আমার সন্তানদের মতো। শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসেছ। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ। আবারও উজাড় করে দাও তোমরা প্রমাণ করো, মানুষের সেবার জন্য এসেছো। মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে, তাদের জন্য তোমরা আছো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ।

চিকিৎসকদের আবারও কাজে ফেরার আহ্বান জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হামলার ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না। ডাক্তাররা কর্মবিরতিতে থাকলে চিকিৎসা সেবা পাওয়া যাবে না। যে কারো মৃত্যু পীড়াদায়ক, ডাক্তাররা সাধ্যমত চেষ্টা করেছিল। গাফিলতি থাকলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আইন নিজের হাতে তুলে নেয়া অন্যায়, এটা ঠিক হয়নি।

এর আগে দুপুরে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD