রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন




উপাসনালয়ে যৌন সম্পর্ক, অস্ট্রেলিয়ান গ্রেপ্তার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৯ pm
rape female Women Homosexuality sexual sex Rape eye chok couple husband wife woman female partner marriage divorce widow spouse bride married relationship groom bridegroom ধর্ষণ রেপ যৌন নিগ্রহ নির্যাতন সমলিঙ্গ পুরুষ নারী উভকামী রুপান্তরিত লিঙ্গ সমকামিতা চোখ কপাল মহিলা মেয়ে মানুষ নারী সুন্দরী স্মার্ট আবেদনময়ী শিশু বিয়ে-শাদী বিয়ে শাদী নিকাহ তালাক নিবন্ধন রেজিস্ট্রার কাজী লাইসেন্স মুসলিম বিবাহ মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন বর মহিলা বউ স্বামী স্ত্রী স্বামী-স্ত্রী দাম্পত্য দম্পতি H-W বিয়ে
file pic

জাপানে একটি উপাসনালয়ের ভিতরে গত মাসে এক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে অস্ট্রেলিয়ার ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার স্থানীয় পুলিশ বলেছে, ২২শে আগস্ট কেসেনুমাতে অবস্থিত উপাসনালয়ে ৪০-এর কোটায় বয়সী এক নারীর সঙ্গে ওই সম্পর্ক স্থাপন করেন ওই ব্যক্তি। এ ঘটনা ঘটে রাজধানী টোকিও থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে উপকূলীয় ওই ছোট্ট শহরে। এর ফলে তাদেরকে উপাসনালয়ের মযাদাহানীর অভিযোগ আনা হয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। পুলিশ বলেছে, অস্ট্রেলিয়ান ওই ব্যক্তি ফ্লাইট ধরে চলে যাবেন এই আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু নারীটির এমন কোনো সম্ভাবনা না থাকায় তারা তাকে গ্রেপ্তার করেনি। পরে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে ওই নারীকে। তাকে কি ধরনের শাস্তি দেয়া হবে সে বিষয়ে পরিষ্কার জানাতে পারেনি পুলিশ। এমনকি তিনি পর্যটক নাকি জাপানের অধিবাসী তাও স্পষ্ট হতে পারেনি তারা।

এমন সব ঘটনায় সব সময় অভিযুক্তকে জোর করে দেশ থেকে বের করে দেয়া হয় না। অনেক সময় তাদেরকে জরিমানা করা হয়। এ ধরনের ঘটনা জাপানে বিরল। তবে যারা এসব অপরাধে লিপ্ত হন তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত বছর নারা শহরে ইউনেস্কোর তালিকাভুক্ত একটি উপাসনালয়ের কাঠের খুঁটিতে হাতের নখ দিয়ে ‘জুলিয়ান’ নাম খোদাই করে লেখার অভিযোগে কানার ১৭ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ ধরে জিজ্ঞাসাবাদ করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD