রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন




দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১০:০৭ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh
file pic

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলীর।

এর আগে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। যদিও এর পরের সিরিজেই ভারতের মাটিতে নাস্তানাবুদ হতে হয়েছে শান্তর দলকে। সেই ধাক্কা কাটিয়ে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে চায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সাবকন্টিনেন্টে দক্ষিণ আফ্রিকার টেস্ট পরিসংখ্যান আশা জাগাচ্ছে বাংলাদেশকে। সবশেষ ১৩ টেস্টের একটিতেই জয় পায়নি প্রোটিয়ারা।

তাছাড়া পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ অন্তত ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD