শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন




ইসরাইলি বর্বর হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ ৯:৫৩ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরাইলি বর্বর হামলা। ইসরাইলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

সোমবার একদিনে ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। স্থানীয়রা ধ্বংসস্তুপ থেকে আটকেপড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯২২ জনে। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩ হাজার ৮৯৮ জনে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

এদিকে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহরে সহিংস লুটপাট হয়েছে। শনিবার এ ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। গাজায় ১৩ মাসের যুদ্ধে লুটপাটের সবচেয়ে বাজে ঘটনাগুলোর এটি একটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD