শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন




বন্ধ হওয়ার একদিন পরই চালু হলো কিয়েভ মার্কিন দূতাবাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ ১০:২২ am
ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa usa us_embassy_logo
file pic

মঙ্গলবার ইউক্রেন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার পাল্টা হামলার আশঙ্কায় বুধবার কিয়েভের মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সাময়িক বন্ধের পর কিয়েভে পুনরায় চালু হয়েছে মার্কিন দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কিয়েভে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক এক পোস্টে জানিয়েছেন, দূতাবাস পুনরায় চালু হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার ও ইউক্রেনের সরকারি আপডেট পর্যবেক্ষণ করার আহ্বান জানাচ্ছি।

হামলার আশঙ্কা থাকলে আবারও দূতাবাস বন্ধ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বলেন, বিমান হামলার সতর্কতা জারি হলে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দূতাবাসের কার্যক্রম সম্পূর্ণরূপে স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD