রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন




সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ ১০:৫০ am
খেলা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb নারী
file pic

আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশ দলকে। ছয়টি ম্যাচই জিততে হবে। কাজটা অসম্ভব কঠিন। তবু সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ। ২৭ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, সঙ্গে পাওয়ার্ড বাই রুচি।

বুধবার মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিরিজের নাম ঘোষণা করা হয়েছে, ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪, পাওয়ার্ড বাই রুচি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।

হাবিবুল বাশার বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের আগে আমাদের হাতে ছয়টি ম্যাচ। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও তিনটি। এই ছয়টা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলাটা আমাদের জন্য সুবিধা। আমরা এখন এই সিরিজ নিয়েই ভাবছি।’

আগামীকাল আসবে আইরিশ নারী দল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সব ম্যাচ হবে মিরপুরে। এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি টি ২০ ম্যাচ। ১০ দলের উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন নয় নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। পরের সিরিজ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD