বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন




আইপিএল নিলাম তালিকায় মুস্তাফিজ, সাকিবকে কি ডাকা হবে?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৪:৫০ pm
মুস্তাফিজ mos bcb mostafiz fiz fij cricket Mustafizur Rahman fiz fij cricket মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ
file pic

ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের মেগা নিলাম বসেছে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায়। দুই দিনের এই নিলামে চলছে ক্রিকেটার বিকিকিনি। রোববার (২৪ নভেম্বর) নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে বিক্রি হলেন ৭২ জন। ২৪ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হলেন প্রথম দিন।

খেলোয়াড় দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। দুবার ভেঙেছে আইপিএলের সবচেয়ে বেশি দামের রেকর্ড। চমক দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।

নিলামের প্রথমে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তার নিলামে দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তবে রোববার আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব।

আইয়ারের রেকর্ড খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেক পর তার রেকর্ড ভেঙে আইপিএলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হয়ে যান ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

আইপিএলের এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটার ১২ জন। নিলামের প্রথম দিনে বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাদের ডাকা হতে পারে। ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের মধ্যে কাল ৮৪ জনকে নিলামে তোলা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের ৩৩ জনকে। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। তবে এই ৪৪০ জনের সবাইকে না–ও ডাকা হতে পারে।

দুই ধাপেই বাংলাদেশি খেলোয়াড়দের নাম থাকতে পারে। এই ডাকাডাকি তখনই বন্ধ হয়ে যাবে, যখন ১৩২ জন কেনা হয়ে যাবে অথবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবার নাম যে ডাকা হবে, তার নিশ্চয়তা নেই।

বড় কারণ, ৫৭৭ জনের মধ্যে থাকা ১২ বাংলাদেশিদের ৮ জনের নামই ক্রমিক নম্বরে ৪০০-এর পরে। এত দূর পর্যন্ত হাঁকডাকের আগেই দলগুলোর স্কোয়াড পূর্ণ অথবা টাকা শেষ হয়ে যেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD