শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন




ফ্রান্সে বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট সেবা চালু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৮:৫৩ pm
প্যারিসে প্যারিস France Eiffel tower flag ফ্রান্স পতাকা আইফেল টাওয়ার
file pic

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স প্রতিনিধি: ই-পাসপোর্ট সেবা না থাকায় হাজারো বাংলাদেশী অনিয়মিত প্রবাসী বৈধতা গ্রহণ, বৈধ উপায়ে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো সহ নানা রকম ভোগান্তি ও দুর্ভোগের স্বীকার হয়ে আসছিলেন ফ্রান্সে প্রবাসীরা।

অবশেষে ফ্রান্সে উদ্বোধন হলো হাজারো প্রবাসীদের বহুল প্রতীক্ষিত ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা কাযক্রম।

২৪ নভেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম।

ফ্রান্সে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণীর প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল সালাম বলেন, এ কর্মসূচির আওতায় আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।

রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে দূতাবাস থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ই-পাসপোর্ট সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনের পর ই-পাসপোর্ট সিস্টেম ব্যবহার এবং সেবা প্রদানের পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সভাপতি এমডি নুর বলেন, বাংলাদেশ কয়েকবছর আগে থেকে ই-পাসপোর্ট যুগে প্রবেশ করলেও ধীরগতির কারণে আমরা ফ্রান্স প্রবাসীরা রীতিমতো এ সেবার জন্য আন্দোলন করি। অবশেষে আজকে এ সেবা চালু করার জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD