রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন




অ্যান্টিগায় অতি নাটকীয়তার অপেক্ষায় বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ১০:১৭ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh
file pic

অ্যান্টিগা টেস্টের চতুর্থ ইনিংসে ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট খরচ করে স্কোরবোর্ডে ১০৯ রান তুলতে পেরেছে। যা জানান দিচ্ছে এই টেস্টে নিশ্চিত হারের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় অতি নাটকীয়তা ছাড়া এই টেস্টে যে নিশ্চিতভাবেই হারতে যাচ্ছে বাংলাদেশ তা এক রকম পরিষ্কারই।

শেষ দিনে ম্যাচ জিততে বাংলাদেশকে আরও ২২৫ রান করতে হবে। হাতে মাত্র ৩ উইকেট। টেস্টের পঞ্চম দিনে এই উইকেটে যা এক রকম অসাধ্যই বটে। এরপরও আশা যদি অতি নাটকীয় কিছু হয়। উইকেটে থাকা শেষ ব্যাটার জাকের আলী যদি কিছু করেন। কিংবা ন্যূনতম লড়াই করেন। তাহলেও অন্তত মান বাঁচে বাংলাদেশের।

এর আগে চতুর্থ দিনে ব্যাট করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি করেনি বাংলাদেশ। আগের দিনের ৯ উইকেটে করা ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। পরে ব্যাট করতে নেমে ১৫২ রানে গুঁটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার কারিগর তাসকিন আহমেদ। এই পেসার একাই তুলেন ৬ উইকেট। তবে তার সঙ্গে প্রথম ইনিংসের লিড যোগ হওয়ায় কঠিন এক চ্যালেঞ্জ দাঁড়ায় বাংলাদেশের সামনে।

৩৩৪ রানের সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৩ রানের মাথায় হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে লিটন ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত টিকতে পারেননি। তাতে বিপদে পড়ে বাংলাদেশ। দিন শেষ হওয়ার আগে বাংলাদেশের পুঁজি ৭ উইকেটে ১০৯।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD