রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন




সিরিজ হার এড়াতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো আয়ারল্যান্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ১১:০৮ am
খেলা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress নারী Cricket-Female-Bangladesh
file pic

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পায়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের জন্য ম্যাচটি তাই সিরিজ হারা এড়ানোর। এমন ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে সফরকারীরা।

মিরপুরে এদিন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অ্যামি হান্টার। কেননা, প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে বিশাল পুঁজি দাঁড়ায় করায় বাংলাদেশ। তুলে ৪ উইকেটে রেকর্ড ২৫২ রান।

যা টপকে জেতা হয়নি আইরিশদের। ম্যাচ হেরেছে ১৫৪ রানের বড় ব্যবধানে। এমন হারের পর তাই আগে ব্যাটিংটাকেই বেছে নিয়েছে আয়ারল্যান্ড। এখন লক্ষ্য বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়ে সিরিজে টিকে থাকা।

আয়ারল্যান্ড একাদশ:

সারাহ ফোর্বস, গ্যাবি লুইস, অ্যামি হান্টার ( অধিনায়ক), অরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লেয়া পল, উনা রেমন্ড-হোই, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার।

বাংলাদেশ একাদশ:

ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD