বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন




ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন টাইগার যুবারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ ৭:২৮ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। গত বছর এই দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। তবে এবারের প্রতিপক্ষ ভারত ছিল শক্তিশালী। আজিজুল হাকিম-ইকবাল হোসেনরা ওই ভারতকে পাত্তাই দিল না। ৫৯ রানের বড় জয়ে হলো পরপর চ্যাম্পিয়ন হলো যুবা টাইগাররা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। ৫ বল থাকতে ১৯৮ রানে অলআউট হয় নাভিদ নেওয়াজের দল।

বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে সাজঘরে ফেরেন। চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০ রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭ রান যোগ করেন।

জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ৪৪ রানে তাদের ৩ উইকেট নিয়ে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। সেখান থেকে চারে নামা কার্তিককেয়া ও পাঁচে নামা অধিনায়ক মোহাম্মদ আমান জুটি গড়ার সম্ভাবনা জাগান। বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন এক ওভারে পরপর দুই উইকেট নিয়ে ওই জুটি ভেঙে দেন।

ভারত আর উঠে দাঁড়াতে পারেনি। ৯২ রানে ৭ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত দেড়শ’ রানের আগে ধসে গেছে। ভারতের হয়ে তিনে নামা আন্দ্রে সিদ্ধার্ত ২০ রান করেন। চারে নেমে কার্তিকেয়া ২১ রান যোগ করেন। অধিনায়ক আমান খেলেন ২৬ রানের ইনিংস। শেষ দিকে হার্ডিক রাজ ২৪ রান যোগা করেন।

বাংলাদেশ যুবা দলের হয়ে ইকবাল হোসাইন ইমন ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক তামিম ১৪ বল করে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষের ধস তিনিই নামান। ভারতের হয়ে যুদ্ধজিৎ গুহা, চেতন শর্মা ও হার্ডিক রাজ ২টি করে উইকেট নিয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD