বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন




অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ ৭:৪৮ pm
Asian Cricket Council Asia Cup পুরুষ একদিন আন্তর্জাতিক টি২০ ক্রিকেট men's One Day International Twenty20 cricket এশিয়া কাপ
file pic

এক ম্যাচ পরই জয়ের পথে ফিরল বাংলাদেশ। ভারতের কাছে পরাজয়ে সুপার ফোর পর্ব শুরুর পর নেপালকে হারিয়ে ফাইনালে উঠল তারা।

অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ।

কুয়ালা লামপুরে শুক্রবার বৃষ্টিতে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৫৪ রান করতে পারে নেপাল। বাংলাদেশ তা টপকে যায় ৯.৫ ওভারে।

একই মাঠে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। নেপালের ভুলও অবশ্য কম ছিল না। প্রথম ছয় ওভারের মধ্যে তারা হারায় ৪ উইকেট। এর তিনটিই রান আউট।

দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন পূজা মাহাতো ও সাবিত্রি ধামি। দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ধামি করেন ১২ বলে ১১ রান।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম।

ছোট লক্ষ্যে দারুণ শুরু করেন ফাহমিদা, মোসাম্মত ঈভা। প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন ফাহমিদা। এক ওভার পর তিনি মারেন আরেকটি চার। পঞ্চম ওভারে ম্যাচের একমাত্র ছক্কা আসে ঈভার ব্যাট থেকে।

অষ্টম ওভারে কুসুম গোদারের বলে বোল্ড হন ২১ বলে ১৮ রান করা ঈভা। ৪৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩ চারে ৩২ বলে ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার। সুমাইয়া আক্তার অপরাজিত থাকেন ৬ বলে ১০ রানে।

বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ২৬ রানের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাহমিদা।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল অনূর্ধ্ব-১৯: ১১ ওভারে ৫৪/৮ (পারভিন ৪, ধামি ১১, মাহাতো ৯, পাখরিন ২, মারাসিনি ৫, সিমানা ৩, ইয়াদাভ ৮, বিশ্বকর্মা ৪*, কুসুম ৩; নিশিতা ২-০-৫-০, ফারজানা ৩-০-১৩-১, আনিসা ২-০-১০-১, ফাহমিদা ২-০-১৪-১, হাবিবা ২-০-১১-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৯.৫ ওভারে ৫৮/১ (ফাহমিদা ২৬*, ঈভা ১৮, সুমাইয়া ১০*; মাহাতো ২-০-১৩-০, রাচানা ৩-০-১৬-০, সিমানা ১-০-১১-০, রিয়া ২-০-৪-০, কুসুম ১.৫-০১২-১)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: ফাহমিদা ছোঁয়া




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD