বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন




ওয়েস্ট উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস বাংলাদেশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb
file pic

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের মধ‍্যে রিশাদ হোসেন তিনটি, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

শুক্রবার সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করে জাকের আলী, পারভেজ ইমনদের ব্যাটে ৭ উইকেটে ১৮৯ রানের ভালো সংগ্রহ পায় লাল সবুজের দল। পরে স্পিনার রিশাদ হোসেন ও শেখ মাহেদীর তোপে ১৬.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

শেষ এই ম্যাচেও লিটন দাস রান পাননি। তবে ওপেনিংয়ে ইমনের সঙ্গে ৪৪ রানের জুটি দেন তিনি। ১৪ রান করে আউট হন অধিনায়ক লিটন। সৌম্য সরকারের জায়গায় একাদশে ফিরে ইমন খেলেন ২১ বলে ৩৯ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি ও দুটি ছক্কা আসে। চারে নেমে মেহেদী মিরাজ ২৩ বলে ২৯ রান যোগ করেন।

দলের পক্ষে সেরা ইনিংসটা খেলেছেন জাকের আলী। টেস্ট ও ওয়ানডে সিরিজে রান পাওয়া এই ব্যাটার ৪১ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি ওভার বাউন্ডারি মারেন তিনি। তার ব্যাট থেকে চারের শট আসে তিনটি। শেষে তানজিম সাকিব ১২ বলে ১৭ রান যোগ করেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারে ব্রেক থ্রু দেন পেসার তাসকিন আহমেদ। পরের ওভারেই অভিষিক্ত জাস্টিন গ্রেইভসকে তুলে নেন শেখ মেহেদী। ৭ রানে ২ উইকেট হারানো দল জনসন চার্লস ও নিকোলাস পুরানের ব্যাটে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ক্যারিবীয়দের হয়ে ওপেনার চার্লস ২৩ ও চারে নামা পুরান ১৫ রান করেন। রোমারিও শেইফার্ড ৩৩ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাসকিন ও শেখ মেহেদী দুটি করে উইকেট নিয়েছেন। সিরিজ সেরা হয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD