রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন




চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ৭:৪৭ pm
ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb
file pic

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে আসর শুরু হবে। পরদিন ভারতের বিপক্ষে দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড আছে গ্রুপ ‘এ’তে। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দুবাইতে ২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান টুর্নামেন্টের আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। ভারত আগেই জানিয়ে দেয়- তারা নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাবে না। ওদিকে পাকিস্তান পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের অবস্থানে স্থির ছিল।

পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা ‘চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের’ প্রস্তাব দেয়। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ পিসিবির প্রস্তাবে সম্মত হয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসি সূচি ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। টুর্নামেন্টটি পাকিস্তান ও আরব আমিরাতে হবে। ক্রিকেট ঐতিহ্য তুলে ধরার জন্য ভালো একটা টুর্নামেন্ট এটি।’ পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সমঝোতায় আসতে পেরে খুশি তারা। আইসিসির সদস্য দেশগুলোকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

তারিখ ম্যাচ ভেন্যু সময়
 ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড  করাচি  বিকেল ৩টা
 ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই  ঐ
 ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান করাচি  ঐ
 ২২ ফেব্রুয়ারি  অস্ট্রেলিয়া-ইংল্যান্ড  লাহোর
 ২৩ ফেব্রুয়ারি  পাকিস্তান-ভারত দুবাই
 ২৪ ফেব্রুয়ারি  বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
 ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
 ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড  লাহোর
 ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
 ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-আফগানিস্তান লাহোর
১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড করাচি
২ মার্চ নিউজিল্যান্ড-ভারত দুবাই
৪ মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই
৫ মার্চ প্রথম সেমিফাইনাল লাহোর
৯ মার্চ ফাইনাল লাহোর/দুবাই




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD