মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন




বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপের চমক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫ ৪:৫৮ pm
Audio অডিও whatsapp হোয়াটসঅ্যাপ WhatsApp হোয়াটসঅ্যাপ Telegram app Messenger globally accessible freemium cross-platform encrypted cloud-based centralized instant messaging service application provides optional end-to-end encrypted chats chat video calling VoIP file sharing several other features টেলিগ্রাম অ্যাপ ক্লাউড-ভিত্তিক যুগপৎ ম্যাসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা অ্যান্ড্রয়েড গ্নু/লিনাক্স আইওএস ম্যাকওএস উইন্ডোজ টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপলিকেশন বার্তা, ছবি ভিডিও স্টিকার অডিও নথি পাঠানো টেলিগ্রাম
file pic

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে এতে। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে। তাই ব্যবহারকারীদের কথা ভেবে সম্প্রতি নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে চ্যাটজিপিটি। তাও আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড ছাড়াই। একটি ভিডিওর মাধ্যমে এই চমকপ্রদ তথ্য জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

যেভাবে কাজ করবে নতুন ফিচার

এর জন্য প্রথমেই চ্যাটজিপিটির নির্ধারিত নম্বরটি আপনার ফোনে সেভ করতে হবে। নম্বরটি হলো +১-৮০০-২৪২-৮৪৭৮। এরপর সাধারণ চ্যাটের মতোই হোয়াটসঅ্যাপে সেই নম্বরে মেসেজ পাঠিয়ে আপনার প্রশ্ন করতে পারবেন। চ্যাটজিপিটি আপনাকে চটজলদি উত্তর দেবে। মার্কিন নাগরিকদের জন্য থাকছে বাড়তি সুবিধা। তারা একই নম্বরে কল করে সরাসরি কথা বলতে পারবেন চ্যাটজিপিটির সঙ্গে। এই ফিচার সম্ভব হয়েছে চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড এর মাধ্যমে। এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কথোপকথনটি স্বাভাবিক মানুষের মতো শোনায়।

চ্যাটজিপিটির এই ফিচার ইন্টারনেট ছাড়াও কাজ করবে।

ওপেনএআই জানিয়েছে, যেসব জায়গায় ইন্টারনেট সংযোগ নেই, সেখানেওব্যবহারকারীরা কল করে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারবেন। এই পরিষেবা ব্যবহারের জন্য ওপেনএআই অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যতে এই ফিচারের সঙ্গে ব্যক্তিগত অ্যাকাউন্ট যুক্ত করার ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের। এটি হলে ব্যবহারকারীরা আরও বেশি ব্যক্তিগতভাবে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন চালাতে পারবেন।

যদিও এই ফিচার বেশ উপযোগী, তবে এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য একটি দৈনিক সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সীমা কতটুকু এখনো স্পষ্ট করা হয়নি। তবে নির্ধারিত সীমা পার হলে ব্যবহারকারীকে তা জানানো হবে। যদিও এটি হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হবে, তাই এখানে শুধুমাত্র টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ভয়েস কলের সুবিধা চালু হয়নি। এআই প্রযুক্তির এই নতুন সংযোজন নিঃসন্দেহে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে।

এদিকে অন্য এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুরোনো অপারেটিং সিস্টেম, ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা, নতুন ফিচার, নিরাপত্তা আপডেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য কিছু স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

যে ফোনগুলোতে ওএস ভার্সন কিটক্যাট রয়েছে, তাদের ফোনে ২০২৫ সালের জানুয়ারি থেকে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। তালিকায় রয়েছে স্যামসাং, এলজি, সোনিসহ কিছু নামি ব্র্যান্ডের ফোন।

ফোনগুলো হলো- স্যামসাং : Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini, মোটোরোল : Moto G (1st Gen), Razr HD, Moto E 2014

এইচটিসি : One X, One X+, Desire 500, Desire 601, এলজি : Optimus G, Nexus 4, G2 Mini, L90, সনি : Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD