শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন




গাজায় যুদ্ধবিরতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি চায় হামাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ১০:৫৯ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে ইসরাইলের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিতে পৌঁছাতে চায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।

কাতারের দোহায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। এমন সময়ে দ্রুত চুক্তি সাক্ষরের তাগিদ তুলে ধরেছেন হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম।

রয়টার্সকে বাসেম নাইম বলেছেন, নতুন দফা আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে আলোকপাত করবেন তারা।

দোহায় এক বছর ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে দু পক্ষের অনমনীয় অবস্থানের কারণে সাফল্য এখনো অধরা।

বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি প্রতিনিধি দলকে অনুমোদন দিয়েছেন।তবে তিনি প্রকাশ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তির কথা অস্বীকার করে যাচ্ছেন।

হামাস এবং ইসরাইল ডিসেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় ছিল, কিন্তু সেই সময়ে প্রতিবেদনে একটি চুক্তিতে অগ্রগতির খবর নিয়ে বিভিন্ন প্রতিবেদনে খবর আসে। কিন্তু হামাস ইসরাইলি আলোচকদেরকে নতুন শর্ত সামনে রাখার জন্য অভিযুক্ত করে। যা চুক্তিতে আসতে বিলম্ব করেছে।

অন্যদিকে ইসরাইল সেই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধবিরতিতে নতুন বাধাতৈরি করছে হামাস।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে, হামাস যুদ্ধবিরতিতে বাধা, কিন্তু বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু চুক্তি করতে খুব কম আগ্রহ দেখিয়েছেন।

২০২৪ সাল জুড়ে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল দাবি করে, প্রয়াত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার যুদ্ধবিরতির প্রধান প্রতিবন্ধকতা। কিন্তু দুই মাস আগে, ইসরাইলি বাহিনী সিনওয়ারকে হত্যা করলেও যুদ্ধবিরতি এখনও দেখা যাচ্ছে না।

এদিকে শনিবার হামাস ও ইসরাইলের মধ্যে চলমান জিম্মি আলোচনার বিষয়ে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির ফোনকলে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD