রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন




লিটন-শরিফুলকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি দল!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫ ১০:৫০ am
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan Cricket-Bangladesh-U19
file pic

বাংলাদেশ ক্রিকেট দল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক পালাবদলের মধ্য দিয়েই যাচ্ছে। তামিম ইকবাল নেই, বোলিং নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানও নেই। এবার লিটন দাস আর শরিফুল ইসলামেরও এই স্কোয়াডে না থাকা নিয়েও সৃষ্টি হয়েছে গুঞ্জন।

শেষ এক বছরে লিটন দাসের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার ফিফটি মোটে একটা। সেই ফিফটি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। সেই ফরম্যাটে আরও বিবর্ণ লিটন। ৫ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৬ রান। বিপিএলেও খারাপ ফর্ম যাচ্ছিল তার। সবশেষ ম্যাচে যদিও ৭৩ রানের ইনিংস খেলে দলকে বড় রান এনে দিয়েছিলেন। তবে তার আগে টানা তিন ইনিংসে তিনি আউট হয়েছেন এক অঙ্কে।

এমন ফর্মের কারণে তার ওপর ভরসা করতে পারছেন না নির্বাচকরা। বিসিবি সূত্র জানাচ্ছে এমন খবর। তার বিদায়ের ফলে স্কোয়াডে সুযোগ পেতে যাচ্ছেন অনভিষিক্ত পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের হয়ে ৭ টি-টোয়েন্টি খেলে ফেললেও তিনি ওয়ানডে ম্যাচ খেলেননি একটাও। তবে তাও লিটন দাসের জায়গায় তাকে বিবেচনা রাখাটা আটকাতে পারেনি।

স্কোয়াডে আরও এক চমক আসতে পারে শরিফুল ইসলামকে দিয়ে। সূত্র জানাচ্ছে, তারও সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই সব মিলিয়ে বাংলাদেশের স্কোয়াডে থাকবেন ৪ পেসার– তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। এছাড়া তিন স্পিনার থাকবেন দলে– মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড
তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD