রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন




ভারত-পাকিস্তান ক্রিকেট ‘যুদ্ধ’ এবার দেখা যাবে নেটফ্লিক্সে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫ ১০:৪৬ am
অর্জুন টেন্ডুলকার আইপিএল India Indian Premier League IPL আইপিএল আইপিএল ইন্ডিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ লীগ ভারত
file pic

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত–পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ। দুই দলের ম্যাচ উপভোগ করতে আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোর দিকেই চেয়ে থাকতে হয় ভক্তদের। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। ঠিক এই সময়ে নেটফ্লিক্স নিয়ে আসছে অন্যরকম এক আয়োজন। এবার নেটফ্লিক্সে দেখা যাবে ভারত-পাকিস্তান ক্রিকেট ‘যুদ্ধ’, যাতে হাজির থাকবেন সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগদের মতো কিংবদন্তিরাও।

শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগরা মাঠে নামছেন, পাকিস্তান দল টিম হার্ডলে বোলিংয়ের পরিকল্পনা করছে, এমন এক দৃশ্যকে পোস্টার বানিয়েছে নেটফ্লিক্স। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এই পোস্টারে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘দুটি জাতি। একটি মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতা। ১৬০ কোটির প্রার্থনা। একটি লিগ্যাসির রোমাঞ্চকর সাক্ষী হতে আসুন। এর মতো কোনো কিছু হতেই পারে না।’

নেটফ্লিক্স আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ভারত–পাকিস্তান ম্যাচের পটভূমিতে এই বিশেষ তথ্যচিত্র নিয়ে আসছে। এই তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা: ভারত বনাম পাকিস্তান।’ এটি মুক্তি পাবে আগামী ৭ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই হবে ২৩ ফেব্রুয়ারি, আরব আমিরাতের দুবাইতে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নেটফ্লিক্সের এই ডকুমেন্টারি সিরিজে সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগের মতো কিংবদন্তিদের বক্তব্য থাকছে। ১৯৭৮ সালে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচের গল্পও উঠে আসবে এই সিরিজে। সুনীল গাভাস্কার ও শোয়েব আখতারের মতো তারকার কাছ থেকে দর্শকেরা শোনার সুযোগ পাবেন অনেক অজানা তথ্য। শুধু ২২ গজের লড়াই নয়, খেলোয়াড়দের মানসিক চাপ ও প্রস্তুতির বিষয়গুলোও তুলে ধরা হবে এই তথ্যচিত্রে।

রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি ইভেন্টে মুখোমুখি হওয়ার আগেও ঝক্কি কম হয় না। এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় ভারত সরকার তাদের দল পাঠাতে রাজি হয়নি। নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্তের জেরে পাকিস্তানও ভবিষ্যতে ভারতে দল পাঠানোর বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছে। অবশেষে, হাইব্রিড মডেলের মাধ্যমে সমাধান খোঁজা হয়েছে। এই মডেলের অধীনে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ফলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মুখোমুখি হতে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদিদের আরব আমিরাতে পাড়ি জমাতে হবে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD