শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন




হুথিদের নির্মূলে ইয়েমেনের প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫ ১১:৩০ am
Drone ড্রোন হুথি যুক্তরাষ্ট্র-ভারত হুথি বাহিনী যুক্তরাষ্ট্র
file pic

ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে ফোনালাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তারা ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা বন্ধ ও তাদের ক্ষমতা নির্মূল নিয়ে আলোচনা করেন।

শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদেনে বলা হয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) হুথিদের বিষয়ে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে ফোনালাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরের সামুদ্রিক নিরাপত্তা এবং আশপাশের পানিপথে হুথিদের হুমকির অবসানের গুরুত্ব এবং কূটনৈতিক, জাতিসংঘ এবং এনজিও কর্মীদের বেআইনিভাবে আটক নিয়ে তারা তারা আলোচনা করেন।

গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর ২০২৩ সালের নভেম্বর মাস থেকে হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইল ও তার সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।

ক্ষমতায় আসার পর বুধবার (২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পুনরায় চিহ্নিত করে একটি নির্বাহী আদেশ সই করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD