শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন




হামাসের ‘চুক্তি লঙ্ঘনের’ দাবি ইসরাইলের

উত্তর গাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বাধা দিচ্ছে ইসরাইল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫ ১১:৩১ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা গাজা ফিলিস্তিনি- ইসরাইলি
file pic

গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ এলাকায় ফিরতে বাধা দিচ্ছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছে, ফিলিস্তিনিরা যেন দক্ষিণ গাজা থেকে উত্তরের দিকে নেটজারিম করিডোর দিয়ে ফেরার চেষ্টা না করে।

রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

আইডিএফের আরবিভাষী মুখপাত্র কর্নেল অভিচাই আদ্রায়ে জানিয়েছেন, নেটজারিম করিডোরে এখনও ইসরাইলি সেনারা মোতায়েন রয়েছে এবং পথটি পুনরায় খুলতে দেরি হচ্ছে, কারণ হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা গাজার বাসিন্দাদের উত্তরে ফেরার অনুমতি দেবে না, যতক্ষণ না হামাস বেসামরিক ইসরাইলি বন্দি আরবেল ইয়েহুদকে মুক্তি দেয়।

ইসরাইলের দাবি, হামাস চুক্তি লঙ্ঘন করেছে কারণ তারা আগে নারী সেনা বন্দিদের মুক্তি দিয়েছে, যদিও চুক্তি অনুযায়ী প্রথমে জীবিত বেসামরিক নারী বন্দিদের মুক্তি দেওয়ার কথা ছিল।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আদ্রায়ে বলেন, নেটজারিম করিডোর পুনরায় খোলা হবে না, যতক্ষণ না মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলি নাগরিক আরবেল ইয়েহুদের মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়।

তিনি গাজার বাসিন্দাদের আইডিএফের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন, যাতে তারা নিজেদের নিরাপদ রাখতে পারেন।

এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন যে আরবেল ইয়েহুদ জীবিত আছেন এবং আগামী শনিবার তাকে মুক্তি দেওয়া হবে। তবে, ইসরাইলি কর্মকর্তারা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছেন।

এছাড়া, ইসলামিক জিহাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, আরবেল ইয়েহুদ তাদের সংগঠনের হাতে বন্দি আছেন এবং তাকে একজন সৈনিক হিসেবে মুক্তি দেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD