রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন




রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার সামনে শেষ চারের যে সমীকরণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫ ১০:২৬ pm
Bangladesh Premier League BPL বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল rangpur-bpl Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

বিপিএলের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের। দুটি করে ম্যাচ হাতে রেখে দল দুটি কোয়ালিফায়ারেও এক পা দিয়ে রেখেছে।

শেষ চারে যাওয়ার লড়াইয়ে আছে চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। এর মধ্যে রাজশাহী তাদের গ্রুপ পর্বের ১২ ম্যাচ খেলে ফেলেছে। ৬ জয়ে পয়েন্ট তুলেছে ১২। তাদের নেট রান রেট -১.০৩০। টেবিলে তিনে আছে তারা।

পয়েন্ট টেবিলে চারে আছে চট্টগ্রাম কিংস। তারা ৯ ম্যাচে জিতেছে ৫টি। পয়েন্ট ১০। চট্টগ্রামের সামনে আছে যথাক্রমে রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালর বিপক্ষে ম্যাচ।

চট্টগ্রাম তিন ম্যাচেই জিতলে কোয়ালিফায়ারে যাওয়ার সুযোগ তৈরি হবে। দুটি জিতলেও শেষ চার জায়গা নিশ্চিত দলটির। তবে একটি জিতলে নেট রান রেটের ওপর নির্ভর করবে তারা শেষ চারে যাবে কিনা।

শেষ চারে যাওয়ার লড়াইয়ে আছে খুলনা টাইগার্সও। তবে তাদের পথটি কঠিন। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের।

খুলনার সামনে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ আছে। দুটি জিতলে শেষ চারে যাওয়ার সুযোগ আছে তাদের। তবে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের ওপর। অবশ্য চট্টগ্রাম ৩ ম্যাচেই হারলে বদলে যেতে পারে সমীকরণ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD