শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন




বাকস্বাধীনতার জন্য নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন মাস্ক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫ ৫:৫৭ pm
Elon Reeve Musk ইলন রিভ মাস্ক Elon Reeve Musk FRS Twitter Social network company টুইটার সোশ্যাল নেটওয়ার্ক ইলন মাস্ক elon Elon Reeve Musk ইলন রিভ মাস্ক
file pic

বাকস্বাধীনতার পক্ষে অবদান রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন বিলিয়নেয়ার ইলন মাস্ক। তাকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়নের (ইউ) পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রিমস বলেছেন যে, টেসলা এবং স্পেসএক্সের মালিক মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করতে নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে আবেদন করা হয়েছে। তিনি বলেন, বাকস্বাধীনতা এবং শান্তির মৌলিক মানবাধিকারের প্রতি মাস্কের অবদানের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেরও মালিক, যেটি একসময় টুইটার নামে পরিচিত ছিল। ২০২৩ সালে টুইটারের মালিকানা কিনে নেন তিনি।

গত ডিসেম্বরে গ্রিমস ব্রাসেলসে এক অনুষ্ঠানে বলেছিলেন যে ‘বাক স্বাধীনতার’ বিস্তার ও সুরক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার মাস্কের প্রাপ্য। তিনি বলেছিলেন, মাস্ক যেন আগামী বছর শান্তিতে নোবেল জয় করতে পারেন, সেজন্য নোবেল কমিটির কাছে আমি প্রস্তাব পাঠাব।

গ্রিমসের এ মন্তব্যের এক মাসের মধ্যেই মাস্ককে মনোনয়ন দিলো নরওয়ের নোবেল কমিটি। প্রসঙ্গত, পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি— এই ৫ ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য প্রতি বছর প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার নোবেল। শান্তিতে নোবেল প্রদান করে নরওয়ের নোবেল কমিটি এবং বাকি ৫ ক্ষেত্রে নোবেল দেয় সুইডেনের সুইডিশ রয়েল অ্যাকাডেমি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD