মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন




যৌন নিপীড়ন প্রতিকারে চালু হচ্ছে হটলাইন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৭:২৫ pm
Hotline telephone helpline হটলাইন head phone জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পুলিশ call centre center telephone service কল সেন্টার police Triple Nine 999 Triple 9 ট্রিপল নাইন ৯৯৯ National Portal ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস
file pic

ধর্ষণসহ যৌন নিপীড়ন মোকাবিলায় একটি হটলাইন চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ২৪ ঘন্টা অভিযোগ দেওয়া যাবে।

তবে এখনও হটলাইন নাম্বার দেওয়া হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে হটলাইন নাম্বার জানিয়ে দেওয়া হতে পারে।

রোববার (৯মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আমি জানাচ্ছি যে, রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয়- এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে।’

তিনি বলেন, ‘সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তা-ঘাটে যেকোনো ঘটনা ঘটলে হটলাইনে ২৪ ঘণ্টা টাইম থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালওয়েরও আলাদা একটা সেল থাকবে, যেখানে অযথা কালক্ষেপণ যেন না করা হয়।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD