রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন




স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৮:৪৮ pm
Grandmaster chess players chess player গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ড মাস্টার দাবা খেলা Grandmaster is a title awarded to chess players by the world chess organization FIDE. Apart from World Champion, Grandmaster is the highest title a chess player can attain. Once achieved, the title is held for life, though exceptionally the title can be revoked for cheating রাজনৈতিক Coalition Rajniti Political Politics Politic নাগরিক মঞ্চ জোটবদ্ধ রাজনৈতি জোট জোট রাজনীতি গণতন্ত্র মঞ্চ নাগরিক মঞ্চ রাজনীতি Logo
file pic

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ন্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শনিবার (১৫ মার্চ, ২০২৫) দুপুর হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা (লাভলু)।

এ সময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মোঃ আরিফুজ্জামান আরিফ।
আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সুব্রত বিশ^াস, অনত চৌধুরী, সেখ নাসির আহমেদ, মোহাম্মদ জাভেদ, খন্দকার আমিনুল ইসলাম, মেহেদী হাসান পরাগ, মো. শরীফ হোসেন ও মো. সায়েফ উদ্দীন, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজেদুল হক, মো. আবজিদ রহমান, মো. আবু হানিফ, মো. শরীয়তউল্লাহ, মাহতাবউদ্দিন আহমেদ, সোহেল চৌধুরী ও মো. জামাল উদ্দিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, ওয়ারসিয়া খুশবু এবং নীলাভা চৌধুরীসহ মোট ১৪২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতার খেলা ৯ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লক্ষ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেয়া হবে। রোববার (১৬ মার্চ, ২০২৫) দুপুর ২-০০ (দুই) টা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD