মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন




ইন্টারনেটের দাম ১০% কমালো সাবমেরিন কেবল কোম্পানি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৪:৩৭ pm
Internet interconnected network Ethernet BTRC ISP International Network ISP speed test অন্তৰ্জাল ইন্টারনেট আইপি ইন্টারনেট প্রটোকল ডেটা আদান প্রদান কম্পিউটার ডিভাইস ইথারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক আইএসপি ও পিএসটিএন প্রটোকল-৬ আইপিভি-৬ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি net নেট ইন্টারনেট Internet-ইন্টারনেট
file pic

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বোর্ড সভায় শনিবার এ সিদ্ধান্ত হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা—উভয় ক্ষেত্রেই টেলিকম কোম্পানিগুলোর খরচ কমবে।

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায়, সেজন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম।”

তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া ‘ব্যাকবোন’ পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার কথা হচ্ছে। তাতে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

বিশেষ সহকারী বলেন, “ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।”

আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন ফয়েজ আহমদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD