বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন




হামজার ঝুলিতে নতুন মাইলফলক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৪:৫৩ pm
হামজা Hamza বাফুফে Football Bangladesh
file pic

সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে তাদেরই মাটিতে রুখে দিয়েছে বাংলাদেশ। এতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে লাল-সবুজের। এই সাফল্যের নেপথ্যের বড় নায়ক হামজা চৌধুরী। গত ২৫ মার্চ প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

অভিষেক ম্যাচে গোল না পেলেও দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন হামজা। তাইতো হামজাকে নিয়ে ফুটবল উৎসবে মেতেছেন ভক্তরা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।

ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত ২৭ বছর বয়সী হামজা। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে শেফিল্ড ইউনাইটেডের এই তারকা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’

গত বছরের ৮ অক্টোবর নিজের নামে ফেসবুক পেজ খুললেও হামজা খুব বেশি সক্রিয় ছিলেন না। তবে এবার বাংলাদেশে আসার পর ছেলেবেলার কিছু ছবি দিয়ে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি। এই ভিডিওটি বেশ সাড়া ফেলে দর্শকদের মধ্যে। ইতোমধ্যেই ৫৩ লাখ বার এই ভিডিওটি দেখেছেন তার ভক্তরা।

হামজার দেশপ্রেমের এই ভিডিও ভাইরালের পর এবার তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেল। যা তার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আগামী জুনের ১০ তারিখ ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলতে নামবেন হামজা। তার আগমণে ফের বাংলাদেশ ফুটবলে উৎসবের জোয়ার পড়বে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD