বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন




এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৬:০০ pm
South Asian Football Federation Championship SAFF Championship football national team teams tournament সাফ চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা সাফ জাতীয় ফুটবল দল প্রতিযোগিতা saff football সাফ চ্যাম্পিয়নশিপ FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামball Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে
file pic

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ১৫তম আসর বসবে আগামী বছর। হঠাৎ করেই প্রতিযোগিতাটির সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সাফের এবারের আসরটি আয়োজন করার কথা ছিল আগামী জুন-জুলাইয়ে। কিন্তু ভেন্যু নিয়ে জটিলতা এখনো কাটেনি। এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও সম্ভাব্য আয়োজক হিসেবে শোনা যাচ্ছিল শ্রীলঙ্কার নাম।

আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। তবে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকা এর কারণ বলে জানাচ্ছে ভারতীয় মিডিয়া।

পাকিস্তানের ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল ভিসার জন্য। সেখানে প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আর্শাদ নাদিমের নামও ছিল। কিন্তু এই পাক অ্যাথলেটদের কাউকে ভিসা দেয়নি ভারত। সাধারণত যে ভিসায় ক্রীড়াবিদরা ভারতে এসে খেলার সুযোগ পেতেন, সেই ‘এসভিইএস’ ভিসা বুধবারই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

হঠাৎ পিছিয়ে গেছে সাফ ফুটবল। তবে কাশ্মীর হামলার জন্য কিনা সেটা জানায়নি আয়োজকরা। তাই পাক অ্যাথলেটদের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। বাধ্য হয়েই আয়োজকরা সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল গত বছরের অক্টোবরে। তখনও স্থগিত হয়েছিল টুর্নামেন্টটা।

এ বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। আজ হঠাৎ এক ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, এ বছর হচ্ছে না এই আসর। প্রতিযোগিতার ১৫তম আসরটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে সাফ জানিয়েছে, হোম-অ্যাওয়ে ভিত্তিতে এ বছর হওয়ার কথা ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল। তবে সাফের সদস্য ও বিপণন প্রতিষ্ঠান স্পোর্টফাইভ মনে করেছে, সুন্দরমতো টুর্নামেন্টটি চালাতে আরও কিছু আয়োজন করতে হবে। তাই আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সাফের ভেন্যুও নির্ধারিত হয়নি এখনও।

হঠাৎ সাফ ফুটবল স্থগিত হওয়া নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, ‘‘ গণমাধ্যমের মাধ্যমে আর সাফের ওয়েবসাইটে দেখেছি খবরটা। আনুষ্ঠানিকভাবে সাফ থেকে কিছু জানি না।’’ হত্যার হুমকি দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে।
এদিকে মৃত্যুর হুমকি ভারতীয় কোচ গৌতম গম্ভীর। ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন ভারতের বর্তমান কোচ ও বিজেপির সাবেক সংসদ সদস্য গম্ভীরকে মেইল বার্তায় হত্যার হুমকি দেয়। এএনআই নিশ্চিত করেছে এই খবর।

ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ হয় না এক যুগের বেশি সময় ধরে। এই হামলার পর বিসিসিআই ঘোষণা দিয়েছে নিটক ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো সিরিজ না খেলার। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা বলেছেন, ‘‘’আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয় ‘’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD