মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন




কোড লেখায় মানুষ নয় নেতৃত্ব দেবে এআই: জাকারবার্গ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫ ১০:৪৬ am
Mark Elliot Zuckerberg Chief Executive Officer of Facebook Meta মেটা প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জুকারবার্গ ফেসবুক মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ
file pic

সফটওয়্যার উন্নয়নে মানুষের ভূমিকা কমে আসছে, সেই জায়গাটি নিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এ মেটা সিইও মার্ক জাকারবার্গ জানালেন, আগামী এক বছরে প্রতিষ্ঠানটির অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ হয়তো এআই দিয়েই সম্পন্ন হবে।

মাইক্রোসফট সিইও সত্য নাদেলার সঙ্গে এক আলোচনায় জাকারবার্গ বলেন, ভবিষ্যতে এ হার আরও বাড়বে। যদিও বর্তমানে নির্দিষ্ট সংখ্যাটা বলেননি, তবু মেটার পরিকল্পনা যে উচ্চাভিলাষী, তা স্পষ্ট।

নাদেলা জানান, ইতোমধ্যেই মাইক্রোসফটের ২০-৩০ শতাংশ কোড এআই দিয়ে তৈরি হচ্ছে। কিছু প্রকল্পে এআই একাই পুরো কোড লিখছে। জাকারবার্গ আরও ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি সফটওয়্যার প্রকৌশলী ভবিষ্যতে একজন ‘টেক লিডার’ হয়ে উঠবে, নিজস্ব এজেন্টিক এআই টিম নিয়ে কাজ করবে। এমন একটি এজেন্টিক সিস্টেম ব্যবসার বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয় করতে পারবে। গুগলের ক্ষেত্রেও একই চিত্র।

প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়। শুধু কোডিং নয়, এখন এআই দিয়েই উন্নত এআই মডেল তৈরির কাজও হচ্ছে। এআই যে শুধু প্রযুক্তি খাত নয়, বরং বিশ্ব অর্থনীতিতেও বড় পরিবর্তন আনবে, সে বিষয়েও আলোচনা হয়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল দেশের জিডিপি ১০ শতাংশ বাড়াতে গেলে কেমন এআই দরকার? মেটা ও মাইক্রোসফটের দুই প্রধানের এ উচ্চ পর্যায়ের আলোচনা প্রযুক্তি দুনিয়ায় এআইয়ের ভবিষ্যৎ, ক্ষমতা এবং দায়িত্ব নিয়ে নতুন করে ভাবনার খোরাক দিচ্ছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD