বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন




ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ মে, ২০২৫ ৮:৫৮ pm
South Asian Football Federation Championship SAFF Championship football national team teams tournament সাফ চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা সাফ জাতীয় ফুটবল দল প্রতিযোগিতা saff football সাফ চ্যাম্পিয়নশিপ FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামball Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে
file pic

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। পা রেখেছে টুর্নামেন্টের সেমিফাইনালে।

রোববার ভারতের উপিয়াতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ যুবারা। গোল করেন মুরশেদ ও শোরেন। ম্যাচের যোগ করা সময়ে দলের অধিনায়ক গোল করে বড় জয় এনে দেন দলকে।

এ নিয়ে গ্রুপ ‘এ’র দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ২-২ গোলের সমতা করে বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল দল। ওই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে হতাশার সমতা নিয়ে মাঠ ছাড়ে।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল আছে। এর মধ্যে ভারত নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাফের সেমিফাইনাল নিশ্চিত করলেও গ্রুপ সেরা হতে পারেনি এখনো। মালদ্বীপ পরের ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে। ওই ম্যাচে মালদ্বীপ ৩-০ গোলের চেয়ে বড় ব্যবধানে জয় পেলে গ্রুপের সেরা দল হবে। সেক্ষেত্রে গ্রুপ ‘বি’ থেকে ভারত সেরা দল হলে স্বাগতিকদের এড়ানোর সুযোগ পাবে মালদ্বীপ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD