শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন




সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের খেলা দেখা যাবে ৩০০ টাকায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫ ১০:৩৮ am
হামজা Hamza বাফুফে Football Bangladesh
file pic

এক হামজা চৌধুরী আসাতেই জাগরণের সুবাতাস বইছে দেশের ফুটবলে। ইংলিশ ক্লাব শেফিল্ডে খেলা বাংলাদেশি এই ফুটবলারের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে এবার জাতীয় দলে যোগ হচ্ছেন কানাডা প্রবাসী ফরোয়ার্ড সামিত সোম।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এবার ঘরের মাঠে অভিষেকের পালা। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামলেই প্রতীক্ষার পালা শেষ হবে।

বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে। হামজা চৌধুরী ১ অথবা ২ জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন।
সূত্রে জানা গেছে, এই ম্যাচে দর্শকদের জন্য আট ক্যাটাগরিতে আসন মূল্য ধার্য করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বনিম্ন ৩০০ টাকায় দেখা যাবে হামজাদের খেলা। ৩০০, ৪০০ ও ৫০০ টাকা টিকিট মূল্য সাধারণ গ্যালারি ১ ও ২ নম্বর গেট এবং সর্বোচ্চ চার হাজার ও পাঁচ হাজার রয়েছে ভিআইপি রেড বক্স ও হসপিটালিটি বক্সের।

এছাড়া ক্লাব হাউজ ১ ও ২ আসনের টিকিট মিলবে দুই থেকে আড়াই হাজার টাকায়। ভিআইপি-২ রেড বক্স এবং ভিআইপি-৩ (প্লেয়ার্স বেঞ্চের পেছনে) আসনের টিকিট মূল্য তিন ও চার হাজার টাকা। আর স্কাই ভিউ আসনের টিকিট মূল্য দুই ও তিন হাজার টাকা।

বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে। হামজা চৌধুরী ১ অথবা ২ জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD