শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন




রুশ সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫ ১১:০৫ am
ইউক্রেন পতাকা ইউক্রেন কিয়েভ Volodymyr Oleksandrovych Zelenskyy transliterated Zelensky Zelenskiy Ukrainian president Ukraine capital Kyiv Kiev রাষ্ট্রপতি ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি ইউক্রেন কিয়েভ জেলেনস্কি Volodymyr Zelenskiy Ukrainian president Ukraine Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ Volodymyr Oleksandrovych Zelenskyy transliterated Zelensky Zelenskiy Ukrainian president Ukraine capital Kyiv Kiev রাষ্ট্রপতি ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি ইউক্রেন কিয়েভ ukraine
file pic

রাশিয়ার ওরিওলে দেশটির একটি এমআই-৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী হন।

ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ বলেছেন, ওরিওলে উরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি। তবে ক্রুরা বেঁচে নেই কেউই।

দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে। তবে হেলিকপ্টারটিতে কত সদস্য ছিলেন তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD