সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন




ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১১:৪৩ pm
আশুরা Moon National Moon sighting committee meets জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ইসলাম ইদ ঈদ চাঁদ চাদ moon
file pic

পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় জানানো হয়, দেশটিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। ইসলাম ধর্ম মতে, আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ফলে দেশটিতে আগামী ১০ জিলহজ বা ৬ জুন শুক্রবার ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে। খবর গালফ নিউজের।

এর কয়েক ঘণ্টা আগে, পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় একে একে দেয়া হয় ঘোষণা। দেশটিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা পালিত হবে।

আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও পবিত্র কুরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ২৯ মে পবিত্র জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ব্রুনাইও। দেশটিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এজন্য ব্রুনাইয়ে শনিবার (৭ জুন) কুরবানির ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে।

জিলহজ হিজরি সনের ১২তম বা শেষ মাস। এ মাসেই পবিত্র হজ এবং কুরবানি পালিত হয়। পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার পর্যন্ত ১১ লাখের বেশি মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন। এর আগের বছর, হজ আদায়কারীর সংখ্যা ছিল ১৮ লাখের বেশি যাদের মধ্যে ১৬ লাখের বেশি ছিল বিদেশি হজযাত্রী, অন্যরা সৌদি আরবের।

এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরব আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

ঈদুল আজহার তারিখ জানাল যেসব দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই এই তারিখ ঘোষণা করেছে। খবর গালফ নিউজ

ব্রুনাইয়ে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে জিলকদ মাস শেষ হবে বুধবার (২৮ মে)। ফলে ব্রুনাইয়ে কুরবানীর তারিখ ঘোষণা করা হয়েছে শনিবার (৭ জুন)।

মালয়েশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে বৃহস্পতিবার (২৯ মে) থেকে হিজহজ মাস শুরু হবে। এজন্য মালয়েশিয়া কর্তৃপক্ষ ঈদুল আজহার তারিখ শনিবার (৭ মে) ঘোষণা করেছে।

তবে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী শুক্রবার (৬ জুন) কুরবানীর তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, জিলহজ হিজরি সনের ১২তম মাস। এ মাসেই পবিত্র হজ এবং কুরবানী পালিত হয়। পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD