সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন




বিদেশ থেকে আনা যাবে কয়টি মোবাইল?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫ ৭:১৩ pm
file pic

ব্যাগেজ রুলে বড় পরিবর্তন

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে যাত্রীরা ব্যাগেজ রুলসের সুবিধায় বিনা শুল্কে বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। মঙ্গলবার এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন এবং প্রতি বছরে মাত্র একবার ১টি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন। তবে অতিরিক্ত মোবাইল ফোন আমদানি করার ক্ষেত্রে বিধি ১০ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে।

এছাড়া, একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী ১ লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় পানীয় (যেমন- স্পিরিট, বিয়ার, ইত্যাদি) সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের জন্য মদ বা মদ্য জাতীয় পানীয় আমদানি নিষিদ্ধ।

নতুন নিয়ম অনুযায়ী, বুকিং, হ্যান্ডক্যারিসহ লাগেজে পণ্য আনার সর্বোচ্চ সীমা ৬৫ কেজি নির্ধারণ করা হয়েছে। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকে এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে, যা অনলাইনেও করা যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD