শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন




ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না: ন্যাটো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৯:০৩ pm
North Atlantic Treaty Organization NATO নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো NATO নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো
file pic

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে জোট একমত হয়েছে বলে জানিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুট।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।

হেগে সামিট চলার সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ন্যাটো মহাসচিব। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নেটোর অবস্থানের কথা বলতে গেলে বলতে হয়, ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এই বিষয়ে দীর্ঘদিন ধরেই একমত হয়েছে জোটের সদস্যরা।

ন্যাটো মহাসচিব বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য মিত্ররা বারবার ইরানকে আহ্বান করেছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান সেখানে গুরুতরভাবে জড়িত। ইরান এমন ড্রোন সরবরাহ করেছে যা রাশিয়া ইউক্রেনিয়ান বেসামরিক নাগরিকদের হত্যা করতে ব্যবহার করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD