শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন




ইরানে বোমা ফেলো না: ইসরায়েলকে ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৮:৫৭ pm
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নিষেধ করেছেন। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এছাড়াও তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে একই অনুরোধ করেন।

ট্রাম্প বলেন, ইসরায়েল, বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে একটি বড় ধরনের চুক্তিভঙ্গ। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!

মঙ্গলবার এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি, অ্যাক্সিওস, আল-জাজিরা।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অনুরোধের জবাবে নেতানিয়াহু জানান, তিনি হামলা বাতিল করতে পারবেন না এবং এটি অত্যাবশ্যক, কারণ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তবে হামলাটি সীমিত পরিসরে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। এতে একাধিক লক্ষ্যবস্তু নয়, বরং কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও ইসরায়েলকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, তারা যেন কোনো বোমা হামলা না চালায়।

নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েল, বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে একটি বড় ধরনের চুক্তিভঙ্গ। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!

এই সতর্কবার্তা ট্রাম্প এমন এক সময় দেন, যখন আজ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল বলেছে, তারা প্রস্তাবে রাজি। ইরান জানায়, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও একই পদক্ষেপ নেবে।

তবে এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে তেহরান নতুন করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD