শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন




কলম্বোর সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৬:৩৩ pm
Sri-Lanka sri lanka bd বাংলাদেশ পতাকা Sri-Lanka sri lanka National Flag শ্রীলঙ্কা শ্রীলংকা
file pic

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের স্বীকৃতি দিয়ে বিদ্যমান সুযোগগুলোকে পুরোপুরি কাজে লাগাতে কলম্বোর সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সিয়াম এ মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় তারা উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন পথ অন্বেষণের গুরুত্বারোপ করেছেন।

হাইকমিশনার তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।

তারা বাংলাদেশী ওষুধ শ্রীলঙ্কায় কিভাবে রফতানি করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। একইসাথে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য শ্রীলঙ্কা তার প্রতিষ্ঠানগুলো কিভাবে উন্মুক্ত করতে পারে-তা নিয়েও আলোচনা করেছেন।

পররাষ্ট্র সচিব চলতি বছরের শেষে পরবর্তী পর্যায়ের পররাষ্ট্র দফতর পরামর্শ (এফওসি) আহ্বানের শ্রীলঙ্কার প্রস্তাবের প্রশংসা করেন। ইউএনবি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD