বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন




সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে মিলবে না মার্কিন ভিসা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ৯:২২ pm
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে আগ্রহী শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদনকারীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ডিএস-১৬০ ভিসা ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

বিবৃতিতে আরও বলা হয়, যারা এফ (F), এম (M), অথবা জে (J) ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক, তাদের ডিএস-১৬০ ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে এবং বিগত পাঁচ বছরের সব সোশ্যাল মিডিয়া একাউন্টের তথ্য জমা দিতে হবে।

মাদকবিরোধী অভিযানে গিয়ে ৩১ লাখ টাকাসহ মালামাল লুট, লাপাত্তা সহকারী পরিচালক
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজনকে রক্ষা করতে পারবে না ভারত: প্রেস সচিব
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার
দূতাবাস আরও জানায়, সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে আবেদন প্রত্যাখ্যান করা হবে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি থাকবে।

এছাড়া ভিসার আবেদনপত্রে প্রদত্ত সব তথ্য সঠিক ও সত্য বলেই আবেদনকারীরা স্বাক্ষর করেন, এমনটা ধরে নেয়া হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD