বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন




পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ৫:৩৫ pm
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan
file pic

ঘরের মাঠে আসন্ন পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের জয়ী স্কোয়াডেই আস্থা রেখেছে বিসিবি, কোনো পরিবর্তন ছাড়াই ঘোষণা করা হয়েছে দল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে দল ঘোষণা করে বিসিবি।

এই মাসের ২০ তারিখ থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই।

যদিও এই সিরিজটি আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) এর বাইরে আয়োজিত হচ্ছে, এটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার পর বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি। বিশেষ করে, শ্রীলঙ্কা সিরিজে দলের ব্যাটিং, বিশেষ করে টপ-অর্ডারের উন্নতি ছিল চোখে পড়ার মতো। দুই ওপেনারই রান পেয়েছেন এবং তিনে ব্যাট করা লিটন দাসও দুর্দান্ত ফর্মে ছিলেন। বোলাররাও দারুণ পারফর্ম করেছেন, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছে।

পাকিস্তান দল সিরিজ খেলতে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে। পাকিস্তান দল বুধবার (১৬ জুলাই) দু’ভাগে বাংলাদেশে পা রাখে। প্রথম বহর সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছায়। ওই বহরে ছিলেন অধিনায়ক আগা সালমান, হেড কোচ, টিম ম্যানেজারসহ মোট ১৪ জন। তাদের মধ্যে সাতজন ক্রিকেটার এবং সাতজন কোচিং ও সাপোর্ট স্টাফ ছিলেন।

আর দ্বিতীয় ও শেষ বহর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে। যেখানে ছিলেন ওপেনার মোহাম্মদ হারিস, আব্বাসসহ মোট ১৩ জন সদস্য। এর মধ্যে ছিলেন ছয়জন ক্রিকেটার এবং সাতজন কোচিং ও অফিসিয়াল স্টাফ।

বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD