বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন




৮ দল নিয়ে সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৪:৪৬ pm
ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb
file pic

ভারতীয় গণমাধ্যমের দাবি

এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই ‘এশিয়া কাপ’ শুরু হতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

গৌরব গুপ্তর দাবি অনুযায়ী, ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে আসতে পারে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবির মাঠে। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির ফাইনাল ম্যাচ।

এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর কেউ সরাসরি সভায় অংশ নিচ্ছেন না। তারা সভায় যোগ দিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে।

সম্প্রতি বাংলাদেশ-ভারতের মধ্যকার সাদা বলের সিরিজ স্থগিত হওয়ার পেছনে রাজনৈতিক টানাপোড়নের ইঙ্গিত পাওয়া যায়। একই কারণে ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসি সভায় উপস্থিত হতে অনাগ্রহ প্রকাশ করেছে বিসিসিআই। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সরাসরি উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি সমাধান করে সভা আয়োজন নিশ্চিত করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD