বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন




ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করল পাকিস্তান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৮:১৬ pm
BCCI India Pakistan ভারত পাকিস্তান India national cricket team Board of Control for Cricket in India ভারত জাতীয় ক্রিকেট দল india cricket board logo ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই Cricket-India-Pakistan
file pic

আগামী ৯-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ। মহাদেশীয় আসরকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।

শুক্রবার (১ আগস্ট) আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। যার সবগুলো ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ২৯ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সাথে দু’বার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দু’দল ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করল পাকিস্তান, দেখে নিন সূচি
জিম করতে করতেই হার্ট অ্যাটাক, মাত্র ২২ বছরেই মারা গেলেন ক্রিকেটার
বক্সিংয়ের উন্নয়নে স্কুল পর্যায়ে প্রশিক্ষণ জরুরি: সেলিম হোসেন
স্ত্রীর পরকীয়ার জেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
ইন্টার মায়ামিতে যোগ দেয়ার কারণ জানালেন রদ্রিগো ডি পল
মূলত চলতি মাসে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের। তবে দ্বিপাক্ষীক সিরিজ না খেলে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই সিরিজ শেষ হবার একদিন পরই এশিয়া কাপ খেলতে নামবে দলগুলো।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২৯ আগস্ট পাকিস্তান-আফগানিস্তান শারজাহ
৩০ আগস্ট পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত শারজাহ
১ সেপ্টেম্বর আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত শারজাহ
২ সেপ্টেম্বর পাকিস্তান-আফগানিস্তান শারজাহ
৪ সেপ্টেম্বর পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত শারজাহ
৫ সেপ্টেম্বর আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত শারজাহ
৭ সেপ্টেম্বর ফাইনাল শারজাহ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD