বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন




‘পাকিস্তান’ নামের ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো পিসিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৬:২৮ pm
pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল
file pic

ব্যক্তিমালিকানাধীন লীগে পাকিস্তানের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)–এ ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ নামে পাকিস্তান দলে খেলছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকরা। এরপর আর কোনো এই ধরণের টুর্নামেন্টে পাকিস্তান নাম ব্যবহার করতে পারবেন না তারা।

সম্প্রতি ডব্লুসিএলে ‘ভারত চ্যাম্পিয়নস’ কর্তৃক দুই দফায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পর পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। পিসিবির এক সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস জানায়, বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করা দলটির বিপক্ষে দুইবার খেলতে অস্বীকৃতি জানানোয় বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।

টুর্নামেন্টের প্রথম পর্বে ও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল পাকিস্তানের। সেমিফাইনালে পাকিস্তান ম্যাচ ভারত বয়কট করলে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। ফাইনালে তারা খেলবে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে। শীর্ষ কর্মকর্তারা অসন্তুষ্ট হলেও এই ম্যাচটি খেলতে অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গে তারা স্পষ্ট জানিয়েছে যে ভবিষ্যতে কোনো দল বা লিগ বোর্ডের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে পারবে না।

টেলিকম এশিয়া স্পোর্টস জানায়, সম্প্রতি জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছোট পরিসরের লীগে পিসিবির অনুমতি ছাড়াই ‘পাকিস্তান’ নাম ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে এসব টুর্নামেন্টের মান ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।

পাকিস্তান সরকার ও ক্রীড়াবিষয়ক তত্ত্বাবধায়ক সংস্থা ইন্টার-প্রভিন্সিয়াল কো–অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয় এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। আইপিসি মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক ক্রীড়া আসরে বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন বা অননুমোদিত প্রতিযোগিতায় দেশের মর্যাদা রক্ষা করা জরুরি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস আইসিসি বা পিসিবি অনুমোদিত কোনো টুর্নামেন্ট নয়। টুর্নামেন্টটির ওয়েবসাইটটি নিজেদের সম্পর্কে বলা হয়েছে—ডব্লুসিএল একমাত্র লিজেন্ডস ক্রিকেট লীগ, যা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমোদনপ্রাপ্ত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD