বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন




আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ২:০৪ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

গত মে মাসে দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে একটি ওয়ানডে জয় পাওয়ার পর র‍্যাঙ্কিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় টাইগাররা। কিন্তু সিরিজের পর আবারও জায়গা ধরে রাখতে পারল না বাংলাদেশ। টানা টি-টোয়েন্টি সিরিজ খেলতে থাকা বাংলাদেশ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও অবনতি হয়েছে।

সোমবার (১১ আগস্ট) হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে আর কোনো ওয়ানডে না খেলেই এই অবনতি ঘটেছে বাংলাদেশের।

টাইগারদের র‍্যাঙ্কিংয়ে অবনতির মূল কারণ পাকিস্তান দলের পরাজয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান হারার পর তাদের রেটিং পয়েন্ট কমে যায় এবং শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে গিয়ে ৪ নম্বরে উঠে যায়।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুর আগে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল ৭৭। তবে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের রেটিং বেড়ে ৭৮ হয়ে গেছে, ফলে তারা ৯ নম্বরে চলে গেছে এবং বাংলাদেশ ১০ নম্বরে নেমে এসেছে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নেমেছে। শ্রীলঙ্কা ১ পয়েন্ট বেশি নিয়ে ৪ নম্বরে উঠে এসেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD