শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন




সংসদ নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো দিবে ইইউ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২:১৮ pm
European Union EU political economic union Europe Euro ইউরোপীয় ইউনিয়ন ইইউ অর্থনৈতিক রাজনৈতিক জোট ইউরো সংসদ ইউরোপ European EU bangladesh বাংলাদেশ
file pic

বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ টাকা) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। নির্বাচন পর্যবেক্ষণে ইইউয়ের জন্য অগ্রাধিকার থাকবে। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে এবং আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি বলেও জানান তিনি।

এর আগে বেলা ১১টায় ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।

এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। দেড় ঘণ্টা ব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ইসির নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মাইকেল মিলার আরও বলেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে তারা প্রত্যাশা করছেন।

তিনি জানান, আগামী মাসে ইইউর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ এর জন্য অগ্রাধিকার।

মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গনতন্ত্রের সঙ্গে সবসময়ই আছেন তারা। বাংলাদেশে জবাবদিহিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা করে ইইউ।

তিনি আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে তারা। বাংলাদেশের নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয় নিয়েও কাজ করবে ইইউ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD