বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন




এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৮:৩৮ pm
খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাইম শেখের। স্টান্ডবাই হিসেবে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহান। ৩১ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটার সবশেষ এই ফরম্যাটে খেলেছেন ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর শুরু হবে। তার ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্টান্ডবাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD