শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন




২০০-২৫০ রানে পৌঁছানোর চেষ্টা করব: লিটন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৮:৫৮ pm
Litton Kumer Das Cricket cricketer wicket keeper Tigers লিটন কুমার দাস ক্রিকেট অধিনায়ক উইকেট কিপার ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ আগস্ট তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিলেটে সিরিজ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানান, সিলেটের উইকেট খুবই ভালো। তারা বড় রান করার চেষ্টা করবেন। সিলেটের সঙ্গে এশিয়া কাপের ভেন্যু আবুধাবির মিল পাওয়া যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

লিটন দাস বলেন, ‘ব্যাটার-বোলারদের জন্য আদর্শ উইকেট। এখানকার (সিলেট) মতো কন্ডিশন আবুধাবিতেও পাওয়ার সম্ভাবনা আছে। দলের খেলোয়াড়রা জানে, এখানকার কন্ডিশন কেমন হতে পারে। ম্যাচের কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল বের করার চেষ্টা করবো। ২০০-২৫০ রান করা অভ্যাসের বিষয়। না পারলেও ওই ধারাবাহিকতায় পৌছানোর চেষ্টা করবো।’

প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে ছোট করতে চান না টি-২০ অধিনায়ক লিটন দাস। ডাচরা ভালো উইকেটে ক্রিকেটে খেলে অভ্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। তার প্রথম লক্ষ্য থাকবে জয়, সঙ্গে চেষ্টা করবেন এশিয়া কাপের আগে নতুনদের পরীক্ষা করে নেওয়ার, ‘তারা ভালো উইকেটে খেলে অভ্যস্ত। দুই দলের জন্যই চ্যালেঞ্জ থাকবে। এশিয়া কাপের আগে কিছু খেলোয়াড় পরীক্ষা করা গেলে করবো। একই সঙ্গে আমাদের জেতার জন্য যেতে হবে।’

সিলেটে ট্রেনিং ক্যাম্পের আগে ঢাকায় ফিটনেস ট্রেনিং ক্যাম্প করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জুলিয়ান উডের অধীনে করেছেন পাওয়ার হিটিং ক্লাস। লিটন জানান, বর্তমান সময়ের ক্রিকেটে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাওয়ার হিটিং ক্লাসে তারা অনেক নতুনত্ব পেয়েছেন। তবে এক-দুদিনে সব বদলে ফেলা সম্ভব নয়।

লিটন বলেন, ‘আজকের দিনের ক্রিকেটে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। ঢাকায় ফিটনেস ট্রেনিংটা কাজে লাগবে। পাওয়ার হিটিং ক্লাসে নতুনত্ব ছিল। কিন্তু কোন কিছু এক-দুই দিনে হয়ে যায় না। সেজন্য সময় দিতে হবে। যে যার প্যাটার্নে ক্রিকেট খেলে। চেষ্টা করছে এর মধ্যে ভিন্ন কিছু করার।’

বাংলাদেশ দলের ক্রিকেটাররা সিলেটে লাল ও সবুজ দলে ভাগ হয়ে একটি ম্যাচ খেলেছে। ভালো রান হওয়া ওই প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন বাঁ হাতি ওপেনার পারভেজ ইমন। লিটন জানিয়েছেন, পারভেজের ইনজুরির বিষয়ে টিম ম্যানেজমেন্ট বা ফিজিও’র পক্ষ থেকে কোন বার্তা তাকে দেওয়া হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD