শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন




বিদ্যুৎ অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কড়া বার্তা দিলো বিদ্যুৎ বিভাগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩০ pm
বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট power বিদ্যুৎ বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট
file pic

পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত ও গণছুটির নামে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের দাবি দাওয়া পূরণে প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন: পৃথিবীর কোনও শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

সরকার এ বিষয়ে সংবেদনশীল জানিয়ে তিনি আরও বলেন, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত ও গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

নির্দেশনার ব্যত্যয় ঘটলে গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মোহাম্মদ শফিউল্লাহ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD