শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন




এবার ভোটের লড়াইয়ে আসছেন মেসি!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৬ am
মেসি Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা মেসি রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি মেসি
file pic

লিওনেল মেসি তার ক্যারিয়ারে কত কিছুই করলেন। একজন খেলোয়াড় হিসেবে যা কিছু জেতা সম্ভব, তার সবকিছুই জিতেছেন। তিনি চলে এসেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তবে এবার মাঠের খেলার বাইরে মনোযোগ দিতে চলেছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, এবার তিনি নামতে পারেন ‘ভোটের লড়াইয়ে’।

লিওনেল মেসি তার ক্যারিয়ারের শুরু থেকে ১৭ বছর ধরে খেলেছেন স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায়। সেই ক্লাবে আগামী বছর অনুষ্ঠিত হবে নির্বাচন। স্পেন থেকে খবর আসছে, মেসি সেই নির্বাচনে অংশ নিতে পারেন। তবে সেটা প্রত্যক্ষ না পরোক্ষভাবে, তা এখনও নিশ্চিত নয়।

বার্সেলোনার বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য আসছে নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে যাচ্ছেন। তবে শোনা যাচ্ছে, লিওনেল মেসিও এবার কোনোভাবে অংশ নিতে পারেন। স্প্যানিশ গণমাধ্যম এসইআর জানিয়েছে, মেসির সম্পৃক্ততা লাপোর্তার পক্ষে নাও যেতে পারে।

লাপোর্তা চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। কিন্তু তার জয় সহজ হবে না। কারণ ক্লাবের সাবেক তারকা ও ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো নয়।

২০২১ সালে নির্বাচনে জিতে লাপোর্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন মেসিকে ক্লাবে রাখার। কিন্তু আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি ভেস্তে যায়। মেসি তখন যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। মেসি ও তার পরিবার এটিকে একধরনের ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছিলেন। এরপর থেকে তাদের সম্পর্ক ঠাণ্ডাই হয়ে আছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে বার্সেলোনা থেকে মেসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে সেটি লাপোর্তার শিবির থেকে নয়। ফলে মেসি যদি অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, তবে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

আগামী নির্বাচনে লাপোর্তার বিপক্ষে ভিক্টর ফন্ট ও জোয়ান কামপ্রুবি প্রার্থী হতে পারেন। বার্সেলোনার ডাবল জয়ের মৌসুমের পরও লাপোর্তার জয় এখনো নিশ্চিত নয়। আর মেসির মতো কিংবদন্তি যদি বিপক্ষে অবস্থান নেন, তাহলে তার জয় আরও কঠিন হয়ে পড়বে।

এখন দেখার বিষয় হলো, মেসি আদৌ নির্বাচনে সরাসরি ভূমিকা নেন কি না, নাকি দূরে থাকেন। তবে বার্সা সমর্থকদের নজর ইতিমধ্যেই পড়েছে এই সম্ভাবনার দিকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD